সমালোচনার কারণেই বাদ পড়লেন শাজাহান-নাহিদ

ফাতেহ ডেস্ক

নানা কারণে আলোচিত-সমালোচিত নৌমন্ত্রী শাজাহান খান নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি। একই মন্ত্রণালয়ে এবার কোনো মন্ত্রী না রেখে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে।

অন্যদিকে প্রশ্নফাঁস আর কোমলমতি শিক্ষার্থীদের সিলেবাস বৃদ্ধি, জেএসসি-পিইসি পরীক্ষা চালুর কারণে ব্যাপক সমালোচিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও ঠাঁই পাননি মন্ত্রিসভায়।

এবার তার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। এ ছাড়া এ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আগের সংবাদআফগানিস্তানে স্বর্ণখনি ধসে নিহত ৩০ আহত ৭
পরবর্তি সংবাদআমেরিকায় জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের