
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার বঙ্গভবনে তাকে শপথ-বাক্য পাঠ করান।
এ শপথের মধ্য দিয়ে টানা তৃতীয়বার এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকেল ৩টা ৩৩ মিনেটে শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতিরা, শিক্ষক, কূটনীতিকরাসহ এক হাজারের মতো অতিথি উপস্থিত আছেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন।
