
ফাতেহ ডেস্ক
কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলার অভিযোগ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান দুপুরে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় নতুন দিন ধার্য করা হয়।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির অবরোধে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা যান ৮ যাত্রী। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
