
ফাতেহ ডেস্ক
পদত্যাগ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ছয় বছর ধরে বিশ্ব ব্যাংকের প্রধানের দায়িত্ব পালনের পর সোমবার পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
আকস্মিক পদত্যাগের কোনো কারণ দেখাননি ৫৯ বছরের কিম। বিশ্ব ব্যাংক বলছে, ভবিষ্যতে উন্নয়নশীল দেশে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে মনোনিবেশ করবেন তিনি। এ ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কিম যুক্ত হয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে।
২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত কিম। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিসটালিনা জিওরজিভা।
