তালেবানের সঙ্গে ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আগামী কাল বুধবার কাতারের রাজধানী দোহায় তালেবান মুজাহিদদের সঙ্গে আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। দুদিন ব্যাপী এ আলোচনায় আফগান সরকারকে অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন কমান্ডার পর্যায়ের এক তালেবান মুজাহিদ। খবর রয়টার্সের।

আলোচনায় আফগান সরকারের কর্মকর্তাদের যুক্ত করতে আঞ্চলিক শক্তিগুলো তালেবানকে বারবার অনুরোধ জানিয়েছিল। কিন্তু তালেবান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তালেবান বলছে, গত ১৭ বছর ধরে চলা যুদ্ধে তাদের মূল শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র। আর আফগান সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রের পুতুল।

মার্কিন বিশেষ দূত জালমি খালিলজাদের নেতৃত্বে তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের চতুর্থ বৈঠক হবে এটা।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগান তালেবানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দুপক্ষের মধ্যে আলোচনার পর আমরা দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছি। বুধ ও বৃহস্পতিবার এ বৈঠক হবে।

তবে আফগান সরকারের সঙ্গে বসতে তালেবানকে রাজি করতে চেষ্টা করেছে ইরান ও পাকিস্তান। কিন্তু তালেবান বলছে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে এ বৈঠকে থাকবে না।

আরজি

আগের সংবাদসিরিয়া ইস্যুতে তুরস্ককে যুক্তরাষ্ট্রের শর্তারোপ
পরবর্তি সংবাদসংসদ না ভেঙ্গেই শপথের বৈধতা চ্যালেঞ্জ