
ফাতেহ ডেস্ক
রংপুরের তারাগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী আব্দুর রহমান ওরফে ফুয়াদসহ চার সদস্যকে আটক করেছে র্যাব। ভোরে উপজেলার মমিনপুর থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। র্যাব আরও জানায়, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন তারা। এমন খবরে ওই এলাকায় অভিযা চালানো হয়।
এ সময় অস্ত্র, গুলি জিহাদী বই, টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আটক অন্যরা হলেন- আখিনুর ইসলাম, লোকমান আলী ও মিজানুর রহমান।
