
ফাতেহ ডেস্ক
সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে একাদশ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার। এই নির্বাচন গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। আমরা পুনর্নির্বাচন দাবি করছি। বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসবভনে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ইসি ভোটারদের সঙ্গে প্রতারণা করে প্রহসনের নির্বাচন করেছে। যেই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, আগেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও জনমত তৈরিতে ঐক্যফ্রন্ট নেতাদের বিভিন্ন জেলা সফর।
এর আগে বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে এ বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে নির্বাচন-পরবর্তী কর্মসূচি ও ভোটের ফল নিয়ে মামলা ও ভোট কারচুপির অভিযোগ কূটনীতিকদের অবহিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর-উত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার।
এইচআর
