মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে জেরুসালেমে আজান নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলি পুলিশ নাকবা দিবস ও জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে শহরের সব মসজিদে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইসরায়েলি পুলিশ ১৪ মে তেল আবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ইসরায়েলের বার্তা সংস্থা হিব্রু নেটওয়ার্ক।

জানা যায়, তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে ৮০০ জন মেহমানের কানে যেনো আজানের ধ্বনি না পৌঁছায় সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ বেষ্টনি নির্মাণ করা হবে। এছাড়াও হেলিকপ্টার দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

আগের সংবাদসৌদিতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী নিহত
পরবর্তি সংবাদশুরু থেকেই শাহবাগের প্রতি সমর্থন বোধ করার সুযোগ পাইনিঃ শরীফ মুহাম্মদ