গাইবান্ধা-৩ থেকে সরে দাঁড়ালো ঐক্যফ্রন্ট

ফাতেহ ডেস্ক

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিক।

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন উল্লেখ করে ভোট ডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান।

পরে সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক তার প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেন।

আগের সংবাদসোহায়েল হোসেন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি
পরবর্তি সংবাদবিদেশী কর্মী ছাটাই থেকে রোহিঙ্গা বিতাড়ন, সৌদিতে কি জাতীয়তাবাদের উত্থান ঘটছে?