
ফাতেহ ডেস্ক
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শেষে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, একাদশ সংসদ নির্বাচনে ভোটে অনিয়মের নানা বিষয় তাদের জানানো হয়েছে।
সেই সাথে বিরোধীদলের নারী প্রার্থীদের ওপর নির্যাতনসহ ভোটের মাঠে তাদের সমান সুযোগ না দেয়ার বিষয়ে জানতে চেয়েছে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। নির্বাচনে অনিয়ম নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে বলেও জানান শামা ওবায়েদ।
এক ঘণ্টার এই বৈঠকে বিএনপির তিন নারী প্রার্থী ছাড়াও বেশ কয়েকজন নেতা অংশ নেন।
