সংখ্যালঘু ও উপজাতিদের ওপর নৃশংসতা চালাচ্ছে বিজেপি : রাহুল গান্ধী

রাহুল গান্ধী; ছবি : গালফ নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কড়া সমালোচনা করে বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি ভারতের তারা দলিত ও সংখ্যালঘুদের হত্যা করছে, উপজাতিদের ওপর হত্যা ও নৃশংসতা চালাচ্ছে। নারীদের ওপরও হিংস্রতা চালাতে তারা বাকি রাখছে না। তারা যা করছে, তাকে ‘সাংস্কৃতিক জাতীয়তাবাদী পরিভাষা’ আখ্যা দিলে তা খুবই হালকা হয়ে যাবে। তারা খুবই গোড়া ধর্মান্ধ।

রাহুল গান্ধী প্রথমবারের মতো আরব আমিরাত সফরে যাচ্ছেন শুক্রবার। একটি বৈশ্বিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এ সফর উপলক্ষে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় রাজনীতিতে বিজেপি সহিংসতা, ঘৃণা ও ক্ষোভ ব্যবহার করছে। এটি কখনও সাংস্কৃতিক জাতীয়তাবাদী হতে পারে না। তাদের বিপরীতে আমরা লোকজনকে বলতে চাই, মোদি দুর্নীতিগ্রস্ত, তিনি সাধারণ মানুষের অর্থ চুরি করছেন। অনিল আম্বানির মতো শিল্পপতিদের রক্ষা করছেন তিনি।

মোদি ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা এ বার্তা চারদিকে ছড়িয়ে দেব। আর এভাবেই ২০১৯ সালে তাকে পরাস্ত করব।

আগের সংবাদভারতীয় চ্যানেল বাংলাদেশের জন্যও কেন হুমকি স্বরূপ?
পরবর্তি সংবাদএসএসসিও পাস করেননি ১২ সাংসদ