‘সড়ক আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

ফাতেহ ডেস্ক

সড়ক নিরাপত্তা আইন না মানলে বাস মালিক-শ্রমিক কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী জানান, শুধু আইন দিয়ে সড়কের অনিয়ম দুর করা যাবে না। এজন্য জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে।

নির্বাচনের কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছুটা থমকে ছিলো বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাত্র দুই ঘন্টায় ৪২টি মামলা, ৮টি গাড়ি ও ৩ জন চালককে আটক করা হয়েছে।

আগের সংবাদচীন সরকারের জুলুম-নিষ্পেষণ : কেমন আছেন উইঘুর মুসলিমরা
পরবর্তি সংবাদজাকির নায়েককে ফেরত পেতে আরও প্রমাণ চায় মালয়েশিয়া