প্রধানমন্ত্রীর দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

ফাতেহ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি তার ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের অবসান ঘটিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি। পরে দলটি প্রধান বিরোধীদলের ভূমিকায় যাওয়ার ঘোষণা দেয়। এতে একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন এরশাদ।

আগের সংবাদবাংলাদেশের জন্য নতুন হুমকি সাইবার আক্রমণ
পরবর্তি সংবাদতুষারপাতে বিপর্যস্ত ইউরোপ