প্রবাসীদের স্মার্ট কার্ড দেয়ার উদ্যোগ ইসির

ফাতেহ ডেস্ক

আবারও প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে সিঙ্গাপুর প্রবাসীদের ভোটার করে তাদের স্মার্ট কার্ড দেয়া হবে।

এ জন্য আগামী মাসের মাঝামাঝি সময়ে একটি কারিগরি দল সিঙ্গাপুর যাচ্ছে। এরপর এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্ট কার্ড’ দেয়া হবে।

সিঙ্গাপুরের পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবসহ অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিদেরও জাতীয় পরিচয়পত্র দেয়ার কর্মপরিকল্পনা নেয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে অন্য দেশগুগলোতে অবস্থানরত প্রবাসীদের ভোটার করা হবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে এ তথ্য।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, অনেক আগে থেকে প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়েছে ইসি। সংসদ নির্বাচন উপলক্ষে সেই কার্যক্রমটি স্থগিত রেখেছিলাম। নির্বাচন শেষ হয়েছে, তাই প্রবাসীদের ভোটার করার কার্যক্রমটি এগিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

আগের সংবাদনাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১২
পরবর্তি সংবাদআগামীকাল সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা