নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১২

ফাতেহ ডেস্ক

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২২ জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ওদুকপানি এলাকায় এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ট্যাংকার উল্টে পড়ার পর, তেল সংগ্রহ করতে আসেন স্থানীয়রা। এসময় ইলেকট্রিক জেনারেটরের কারণে বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার কোরে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এক বছর আগে, একই জায়গায় ট্যাংকার বিস্ফোরণে ৩০ জনের প্রাণহানী হয়।

আগের সংবাদপোশাক শ্রমিকদের মজুরি বাড়ল
পরবর্তি সংবাদপ্রবাসীদের স্মার্ট কার্ড দেয়ার উদ্যোগ ইসির