অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চকবাজার শাখা থেকেই তাদের গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, গত ৭ জানুয়ারি ৪টি চেকের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা ট্রান্সফার করেন। পরে ওই টাকা আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে তিন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করছে দুদক।

তিনি আরও বলেন, আজ (সোমবার) দুপুরে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত চার গ্রাহক পলাতক বলেও জানান তিনি।

আগের সংবাদঅপচয় ঠেকাতে নজরদারি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ২১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক