অপচয় ঠেকাতে নজরদারি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

হাসপাতালে সেবার মান বাড়ানোর পাশাপাশি তত্ত্বাবধানের ওপর গুরুত্ব দেয়া হবে। সোমবার দুপুরে রাজধানীর সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ দিচ্ছে সরকার। অপচয় ঠেকাতে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। এসময়, হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম বাড়ানোসহ বেশ কিছু দাবি জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

সোহরাওয়ার্দীর পর কিডনি ও অর্থপেডিক হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় সেবার মান উন্নয়নে চিকিৎসকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

আগের সংবাদঅপরিকল্পিত ভবন নির্মাণ করতে দেয়া হবে না : গৃহায়নমন্ত্রী
পরবর্তি সংবাদঅর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেপ্তার