আমরা জনবান্ধব পুলিশ সার্ভিসন গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাতেহ২৪.কম ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবা প্রাপ্তি  নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

শেখ হাসিনা আজ সকালে এখানে ৩৫ তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন,  মানুষ বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন।

 

তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিসন গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের মধ্যে পদকও বিতরণ করেন।

এরআগে প্রধানমন্ত্রী একাডেমির অতিথি ভবন অরুনিমায় পৌঁছলে তাঁকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। পরে প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং একাডেমির প্রিন্সিপাল মো. নাজিবুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্য বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তবৃন্দ, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিদেশি কূটনিতিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আগের সংবাদআনোয়ার ইব্রাহিম মুক্ত, ফিরবেন ক্ষমতায়
পরবর্তি সংবাদশুক্রবার রোজা, চাঁদ দেখা যায়নি আজ