ভোলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে শিশুসহ নিহত ২

ফাতেহ ডেস্ক

ভোলার লালমোহনে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন। গতরাতে উপজেলার খারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, ওই গ্রামের সুরমা বেগম ও তার বোনের ৭ বছর বয়সি শিশু খাদিজা। পুলিশ জানায়, ৬ মাস আগে বোরহানউদ্দিন উপজেলার রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। এরপর থেকেই তাদের মধ্যে কলহ চলছিলো, সম্প্রতি সুরমা তার স্বামীকে ছেড়ে বোনের বাড়িতে চলে যায়।

গতরাতে ঘুমিয়ে থাকা অব্স্থায় তাদের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সুরমা বেগম। গুরুতর অবস্থায় তার বোন আংকুরা ও মেয়ে খাদিজাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নেয়ার পর সেখানে মারা যায় শিশু খাদিজা। আংকুরার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় নিহতের স্বামী রফিক জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আগের সংবাদতীব্র দাবদাহের কবলে অস্ট্রেলিয়া
পরবর্তি সংবাদঐক্যফ্রন্ট-বিএনপিতে টানাপোড়েন নেই: ফখরুল