
ফাতেহ ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৬ জন। এরমধ্যে কুমিল্লায় আলাদা ৪টি দুর্ঘটনায় মারা গেছেন ৮ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জে মারা গেছেন ৬ জন।
বিকালে কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামগামী একটি বাস পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সেখানে পথচারীসহ মারা যান ৩ জন। আহত হন ৫ জন। মোবারকপুরে বাস ক্যাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসের সুপার ভাইজার এবং হেলপার মারা যান। ময়নামতি সেনানিবাস এলাকায় লেগুনা চাপায় মারা গেছেন এক পথচারী। ইলিয়টগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মারা গেছেন দুই জন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাস চালক ও ট্রাকের হেলপার নিহত হন, আহত হন ৮ জন।
এছাড়া লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও লেগুনার সংঘর্ষে একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে এক শিশু।
