পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক

পাবনার আতাইকুলায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাফিজুর রহমান লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রঘুরামপুর বাজারে হাফিজুরের ওপরে হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয় তাকে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আগের সংবাদঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৪