মেক্সিকোতে তেলের পাইপ লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭১

ফাতেহ ডেস্ক

মেক্সিকোতে তেলের পাইপ লাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন। হিদালগো প্রদেশে তিউলা তেল শোধনাগারের কাছে শুক্রবার হতাহতের এ ঘটনা ঘটে।

লাউয়ালিলপান শহরের তুলা তেল শোধনাগারের পাইপলাইনটি ছিদ্র হলে স্থানীয়রা তেল চুরির চেষ্টা চালায়। এ সময় বিস্ফোরণ ঘটলে, হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় একদল তেল চোরাকারবারী কন্টেইনারের পাইপ লাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। তাড়াহুড়ো করে তেল নেয়ার একপর্যায়ে আগুন ধরে যায় পাইপ লাইনটিতে। এক পর্যায়ে প্রচন্ড বিস্ফোরণ হয়।

ফায়ারসার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন শহরের গভর্ণর।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মেক্সিকো সরকার।

আগের সংবাদনারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৪
পরবর্তি সংবাদঅতিধনী বৃদ্ধির হারে বিশ্বে প্রথম বাংলাদেশ, অতিগরিবের সংখ্যায় পঞ্চম