
ফাতেহ ডেস্ক
রাজশাহীর পুঠিয়ায় চা দোকানে প্রকাশ্যে ধুমপান করায় এক তরুণী ও তার বন্ধুকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
গত শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বর ইউনিয়নের অন্তর্গত ঢাকা-রাজশাহী মহাসড়কের পার্শে অবস্থিত একটি চা দোকানে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর গতকাল শনিবার তরুণীর বাবা-মায়ের উপস্থিতিতে মুচলেকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তার বন্ধুকে মাদকসেবনকারী হিসেবে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
আটক তরুণী রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকার বাসিন্দা প্রকৌশলীর মেয়ে, তরুণীর বন্ধু রাতুল (২৪) সেও নগরীর চন্দ্রীমা থানা এলাকার ছেলে। এছাড়া পৃথক পৃথক অভিযানে আরো ৫ জন মাদকসেবীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।
আরো আটক হয়েছেন, নওগাঁর অনিল চন্দ্র ঘোষের ছেলে দুলাল চন্দ্র ঘোষ (৩০), নাটোরের পূর্ণ চন্দ্র চৌধুরির ছেলে মানিক চন্দ্র চৌধুরি (৩০), ঢাকার আশুলিয়া থানার আহাদ আলীর ছেলে শরিফুল ইসলাম হালিম (৩২), গাজিপুর শিমুল তলী এলাকার তাজুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও চারঘাট থানার ওহেদ আলীর ছেলে রুহুল আমিন (২৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, প্রকাশ্যে ধুমপান করা অবস্থায় আটক তরুণীকে তার বাবা মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তরুণীর বন্ধুসহ আটক বাকী আসামীদের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছেন।
