উপজেলা নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হলেই বহিষ্কার

ফাতেহ ডেস্ক

৫০০ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আইন সংশোধনের ফলে এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে হবে প্রায় একশ উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি উপজেলায় নির্বাচন হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান রোববার (২০ জানুয়ারি) রাত ৯টায় বলেন, ‘আমি যতদূর জানি, উপজেলা নির্বাচনে না যাওয়ার বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম থেকে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির অবস্থান নেতিবাচক।’

উপজেলা নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হলেই বহিষ্কার–এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘যারা বিএনপি করেন, তারা অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নেবেন। নইলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে এটা বুঝতে হবে, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসে, সেটা সবার ভালোর জন্যই আসে।’

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোকে সম্পৃক্ত হওয়ার আহ্বান
পরবর্তি সংবাদরোহিঙ্গা নাকি বাংলাদেশী : জাতি হিসেবে কারা বেশি দুর্ভাগা?