দুই দফায় ইজতেমা আয়োজনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ফাতেহ ডেস্ক

দুই দফায় দাওয়াতে তাবলিগের সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা আয়োজনের সার্কুলারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট শাহ্ মো. নুরুল আমিন এ রিট আবেদন করেন। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ চারজনকে বিবাদী করা হয়।

এ বিষয়ে আইনজীবী নুরুল আমিন বলেন, ধর্ম মন্ত্রণালয় দুই দফায় বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য যে সার্কুলার জারি করেছে সেটি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের ভেতর দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে বেশ কিছু দিন ধরে। এ দ্বন্দ্ব সংঘাতে রূপ নেয়। সংঘাত ও নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত সময়ে এবার অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমা।

প্রসঙ্গত, তাবলিগের চলমান সংকট নিরসন ও আসন্ন বিশ্ব ইজতেমা সফলের লক্ষ্যে ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চতর প্রতিনিধি দল আগামী ২২ জানুয়ারির মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ যাওয়ার কথা রয়েছে।

চূড়ান্ত তালিকায় ধর্ম প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের পদস্থ কর্মকর্তা,ওলামায়ে কেরাম ও তাবলিগের উভয়পক্ষের মুরব্বিদের সমন্বয়ে প্রতিনিধিরা রয়েছেন।

এইচআর

আগের সংবাদঅভিযান চালিয়ে ১১ হাসপাতালে ৪০ শতাংশ ডাক্তারের অনুপস্থিতি পেল দুদক
পরবর্তি সংবাদরাজধানীতে এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার