গাজিপুরে ৮ম শ্রেণীর বাকপ্রতিবন্ধী ছাত্রী ধর্ষিত

ফাতেহ ডেস্ক

গতকাল সন্ধ্যায় অর্ধ বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামে । ধর্ষণের শিকার মেয়েটি ৮ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র জানায়, পার্শ্ববর্তী সনমানিয়া গ্রামের মোস্তফার পুত্র গাড়িচালক রাজিব (৩০) তাকে গতকাল সন্ধ্যায় বাড়ির পাশ থেকে জোরপূর্বক মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়। পরে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ রাতেই রাজীবকে আটক করেছে।

এইচআর

আগের সংবাদ২০১৮ সাল : ৫৫১৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৭২২১
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের এক মসজিদে ২০১৭ সালে সংঘটিত বোমা হামলার দায় স্বীকার করল দুই খ্রিষ্টান যুবক