‘জেএমবিকে পুনর্গঠনের চেষ্টায় ছিলো শরিফুল’

ফাতেহ ডেস্ক

হলি আর্টিজান হামলা মামলার আসামি শরীফুল ইসলাম খালিদ জেএমবিকে আবারও সংগঠিত করার চেষ্টা করছিলো বলে জানিয়েছে র‍্যাব। সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, জেএমবি এখন নেতৃত্বশূন্য তাই জঙ্গিগোষ্ঠীকে আবারও সংগঠিত করার চেষ্টা করছিলো শরীফুল। তিনি প্রথম দিকে আইএসের মতাদর্শে বিশ্বাসী ছিলেন, পরে জেএমবির সঙ্গে জড়িয়ে পরে।

র‍্যাব বলছে, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী শরীফুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শরীফুল। চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আগের সংবাদডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে থাকছে না ইভিএম
পরবর্তি সংবাদসুদানে আবার বিদ্রোহ : কী হয়েছিলো, কী হতে পারে