অপরাধবোধ থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন : ফখরুল

ফাতেহ ডেস্ক

অপরাধবোধ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ কারণে নির্বাচনে জয় পরাজয় নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফখরুল আরো বলেন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার কোনো কারণ নেই।

৭ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

১৮ দিনের মাথায় শুক্রবার জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং বিএনপির ভারাডুবির প্রসঙ্গ উঠে আসে।

এর পরদিন, প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। তিনি মন্তব্য করেন, ভাষণে অনেক সত্য এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের সংসদে শপথ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান আবারো নাকচ করে দেন ফখরুল।

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক এখন অর্থহীন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আগের সংবাদসরকার দ্রুত নবম ওয়েজ বোর্ড গঠন করতে চায় : কাদের
পরবর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করছে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী