সরকার দ্রুত নবম ওয়েজ বোর্ড গঠন করতে চায় : কাদের

ফাতেহ ডেস্ক

সরকার দ্রুত নবম ওয়েজ বোর্ড গঠন করতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদপত্রের সাংবাদিকদের বেতন-ভাতার জন্য নবম ওয়েজবোর্ড গঠনের বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

পত্রিকার মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন-নোয়াব-এর সঙ্গে দুপুরে ওয়েজবোর্ড সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিসভা কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, পত্রিকা মালিকদের সঙ্গে এটি প্রথম বৈঠক ছিল। নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে মালিকরা তাদের মতামত ও পর্যবেক্ষণ জানিয়েছেন। এ নিয়ে আরো আলোচনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, টেলিভিশন-সাংবাদিকদের ওয়েজবোর্ড দেয়ার বিষয়টিও বিবেচনায় আনা হবে।

আগের সংবাদবইমেলায় ইসলামি বইয়ের স্টল রাখা সময়ের দাবি
পরবর্তি সংবাদঅপরাধবোধ থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন : ফখরুল