মাত্র ৪৯ দিনে কুরআন হিফজ করল কুমিল্লার এক শিশু

ফাতেহ ডেস্ক

৯ বছরের এক শিশু রাফসান মাত্র ৪৯ দিনে কোরআনের হাফেজ হয়েছে। কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি অর্জন করেছে।

কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে রাফসান। গতকাল শনিবার রাতে রাফসানের হিফজ বিভাগের শিক্ষক জামাল উদ্দিন বলেন, রাফসান দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি।

রাফসান ৪৯ দিনে কোরানের ৩০ পারাই মুখস্থ করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘গত বছরের নভেম্বরের ২ তারিখে রাফসানকে কোরআন শরিফের ৩০ তম পারা মুখস্থ করতে দিই। দিন শেষে রাফসান গড়গড় করে ৩০তম পারাটি মুখস্থ বলে দেয়। এতে অবাক হলেও হয়ত আগে থেকেই পারাটি তার মুখস্থ ছিল ভেবে পরের দিন আবার তাকে প্রথম পারা মুখস্থ করতে দিই।

একইভাবে সে দ্রুত ওই পারাটিও সবক দিয়ে দেয়। এভাবে কোরআনের পাঁচটি পারা কয়েক দিনের মধ্যে মুখস্থ করে দিলে আমরা নিশ্চিত হই যে রাফসান আর সব শিশু থেকে আলাদা। তার মুখস্থশক্তি প্রখর।

আগের সংবাদআমি মানুষকে ভালবাসা দেবো, কাউকে জেলে পাঠাবো না : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদচেম্বারে একা পেয়ে ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা গৃহবধূর