
ফাতেহ ডেস্ক
গাজীপুরে নানার বাড়িতে গোসল করতে গিয়ে এক শিশু খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত তাফান্নুম তাহি (৫) গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোন্ডা এলাকার হুমায়ুন কবিরের মেয়ে এবং স্থানীয় মাতৃছায়া কিন্ডার গার্টেন স্কুলের নার্সারির শ্রেণির ছাত্রী।
পুলিশ ধারণা করেছে, দুর্বৃত্তরা ওই শিশুকে ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ তার বাড়ির পাশের কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কৌশলে কাশবনে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্ত কোনও ব্যক্তি। পরে বিষয়টি ধামাচাপা দিতে ইট দিয়ে মাথা থেঁতলে শিশুটিকে ঘটনাস্থলেই হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় সে। ইট দিয়ে থেঁতলানোর কারণে শিশুটির মাথার মগজ বেরিয়ে গেছে। তবে এ ঘটনায় ভোররাত পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
