
ফাতেহ ডেস্ক
মাদকে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর আফতাবনগরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় এ হুঁশিয়ারি তিনি।
ডিএমপি কমিশনার বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস নির্মূলে পুলিশের লড়াই অব্যাহত থাকবে। ঢাকা মহানগরীতে কোনোভাবেই মাদকের বিস্তার ঘটতে দেয়া হবে না।
ডিএমপি কমিশনার আরো বলেন, পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ রয়েছে। এ হয়রানি বন্ধে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি।
পরে ডিএমপি কমিশনার পুলিশ সেবা সপ্তাহের তৃতীয় দিনের কর্মসূচিতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে প্রচারণার অংশ হিসেবে এক শোভাযাত্রায় অংশ নেন। পুলিশ সেবা সপ্তাহ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
