ভারী বর্ষণে প্লাবিত হলো মদিনার পথ-ঘাট

ফাতেহ ডেস্ক

ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ডুবে গেছে সৌদি আরবের মদিনা শহরের রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। রোববার থেকে শুরু হয় এ ভারী বৃষ্টিপাত ও ধূলিঝড়। সোমবারেও অব্যাহত ছিল।

বন্যাকলিত শতাধিক লোককে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। মদিনার সড়কগুলো পানিতে ভেসে গেছে। এর ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। খবর আরব নিউজের।

সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। তাবুক, আরার ও আল-জউফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

আগের সংবাদনায়িকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আলজেরিয়ার মুসলিম স্কলার
পরবর্তি সংবাদমহাখালীতে যানজট এড়াতে নতুন ফ্লাইওভার