এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সামাজিক মাধ্যমও নজরদারিতে রয়েছে

ফাতেহ ডেস্ক

এসএসসি পরীক্ষার সময় কোন কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, প্রশ্নফাঁস বন্ধে প্রতিনিয়ত অভিযান চলবে। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বেনজীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমও নজরদারিতে রাখা হয়েছে।

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

আজ বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। এ জন্য একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে।

আগের সংবাদবর্তমান সংসদ অবৈধ, ভোটে নির্বাচিত নয় : ফখরুল
পরবর্তি সংবাদগাজিপুরে ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি, নিহত ২