ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র : মাহাথির

ফাতেহ ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার তার ব্যক্তিগত ব্লগে মালয়েশিয়া ফিলিস্তিনি জনগণের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করে বলেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি মালয়েশিয়াকে আয়োজক থেকে বাদ দেওয়ার একদিন পরেই মাহাথির এমন মন্তব্য করেন। এ প্রতিযোগিতাটি মালয়েশিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলি খেলোয়াড়দের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মাহাথির মোহাম্মদ।

বিশ্ব প্যারা সাঁতার প্রতিযোগিতা ২০১৯ মালয়েশিয়ায় হওয়ার কথা ছিল। এর আগে রোববার আইপিসি জানায়, তবে এটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।

জুলাইয়ের জন্য নির্ধারিত এ প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের নতুন আয়োজক কারা হতে যাচ্ছে, সে বিষয়ে অবশ্য এখনো সিদ্ধান্ত জানায়নি কমিটি। এছাড়া এ ব্যাপারে মালয়েশিয়ারও কোনো মন্তব্য মেলেনি।

বিষয়টিকে ‘সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করে প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘সক্ষম সব ক্রীড়াবিদ ও জাতি যেন প্রত্যেক বৈশ্বিক প্রতিযোগিতায় কোনো বৈষম্য ছাড়াই নির্বিঘ্নে ও নিরাপদে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা উচিত।

মাহাথির আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরাইলি সাঁতারুদের ভিসা দেয়া হবে না।

আগের সংবাদআবারও স্পিকার শিরীন শারমিন, ডেপুটি ফজলে রাব্বী
পরবর্তি সংবাদজাতীয় নির্বাচনের মতো ‘নিরপেক্ষ’ ও ‘গ্রহণযোগ্য’ উপজেলা নির্বাচন করার নির্দেশ সিইসির