
ফাতেহ ডেস্ক
ফিলিস্তিনিদের জন্য সব ধরণের ত্রাণ সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ নির্মূলের নতুন ‘পদক্ষেপ’ হিসেবে পশ্চিম তীর ও গাজায় সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের নিরাপত্তা খাতের ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বার্ষিক বরাদ্দ। ধারণা করা হচ্ছে, মিত্র দেশ ইসরায়েলের চাপেই সহায়তা বন্ধে আগ্রহী হয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সরকারের এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার দলগুলো। গত বছর কংগ্রেসে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট বিল পাস হলেও এবছরই তা কার্যকর করার ঘোষণা দিল হোয়াইট হাউজ।
মার্কিন সরকারের দাবি, এর মাধ্যমে গাজা সীমান্তে ‘অস্থিরতা’ দ্রুত ‘নিরসন’ হবে।
