সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ৪ মার্চ

ফাতেহ ডেস্ক

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ তথ্য জানান।

আগামী ৪ মার্চ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের তারিখ ১৬ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, সংসদে নারীদের জন্য যেভাবে সংরক্ষিত আসন রয়েছে, সেহিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি একটি ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রাথী দিতে পারবে। বিএনপি শপথ নেওয়ার পরে তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।

আগের সংবাদআফগান-যুদ্ধের অবসানে মরিয়া যুক্তরাষ্ট্র, তালেবানের সঙ্গে চুক্তির খসড়া তৈরিতে ব্যস্ত বিশেষ দূত
পরবর্তি সংবাদ‘টুপি-দাড়ির জন্যই আমি চাকরিটা পাইনি!’