যে কারণে আরব আমিরাত যাচ্ছেন পোপ ফ্রান্সিস

ফাতেহ ডেস্ক

কী কারণে আরব আমিরাত সফর করতে যাচ্ছেন খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস? বিস্ময় দেখা দিয়েছে গোটা বিশ্বে।

খ্রিস্টান ধর্মের কোনো শীর্ষ নেতা সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। ইয়েমেন যুদ্ধের বিষয়ে খ্রিস্টান ধর্মের শীর্ষনেতা কী বলেন এটিও আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে।

বিবিসি বাংলার প্রতিবেদনের খবরে বলা হয়, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে পোপের এ সফর।

এতে অংশ নিতে রোববার আবুধাবিতে পৌঁছানোর কথা রয়েছে পোপের। আন্তঃধর্মীয় একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন পোপ।

এ সফর ঘিরে মঙ্গলবার ১ লাখ ২০ হাজার মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব আমিরাতে ১০ লাখ ক্যথলিক ধর্মের লোক রয়েছে। এর আগে ইয়েমেন হামলা নিয়ে মন্তব্য করেছেন পোপ। সৌদি নেতৃত্বাধীন আরব আমিরাত জোটের শরিক হিসেবে রয়েছে।

গত বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পোপ আহ্বান করেছিলেন ‘ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়কে আরও দুর্বিষহ’ করে তোলা না হয়।

বিবিসি বাংলার প্রতিবদেনে আরও বলা হয়, আবুধাবি সফরকালে পোপ কায়রোর আল-আজহার মসজিদের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তায়েবের সঙ্গে দেখা করবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পোপ ফ্রান্সিসের আরব আমিরাত সফর পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে গীর্জা তৈরিতে সেদেশের সরকারকে উদ্বুদ্ধ করবে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে বর্তমানে অমুসলিম যে কোনো ধরণের উপাসনালয় নিষিদ্ধ।

আগের সংবাদসিরিয়ায় ভবন ধসে ৪ শিশুসহ নিহত ১১
পরবর্তি সংবাদএসডিজি অর্জনে তথ্য ঘাটতি বড় বাধা : পরিকল্পনামন্ত্রী