
ফাতেহ ডেস্ক
লবণ বোঝাই ট্রাকের সাথে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপটির চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আল আমিন। তবে তার আর কোনো পরিচয় জানা যায়নি। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে আসা রংপুরগামী লবণ বোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ করেই সামনে থাকা টমেটো বোঝাই একটি পিকআপকে চাপা দেয়। এতে ট্রাকটি পিকআপের ওপরে উঠে এবং পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় ট্রাক ও পিকআপের নিচে চাপা পড়া চালককে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে।
এইচআর/
