পটিয়া মাদরাসার আন্তর্জাতিক মহাসম্মেলন আগামী বৃহস্পতি ও শুক্রবার

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী বৃহৎ ইলমি এদারা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আগামি ৭ ও ৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার।

বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা হতে মাহফিল শুরু হয়ে রাত ১২ঘটিকা পর্যন্ত এবং জুমাবার ফজরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত ধারাবাহিক মাহফিল চলবে।

জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব দা.বা. মাহফিল কামিয়াব করতে সকলের উপস্থিতি ও সার্বিকভাবে সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক এই মাহফিলে বিদেশি মেহমান হিসেবে তাশরিফ আনবেন ভারতের দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা কামরুদ্দীন, ভারতের বিশিষ্ট আলেমে দীন শায়খুল হাদীস আল্লামা মুফতি শুয়াইবুল্লাহ খান ক্বাসেমি এবং ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ মুফতি আফফান মনসুরপুরী।

এ ছাড়া দেশের খ্যাতিমান উলামায়ে কেরামদের মধ্য হতে চট্টগ্রাম জিরি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়ব, দারল মা’আরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী এবং বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রাহমানি তাশরীফ আনবেন।

আন্তর্জাতিক এই মাহফিলে বয়ান করবেন চট্টগ্রামের জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা সৈয়দুল আলম আরমানী, খ্যাতিমান লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হুসাইন, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, মাওলানা হাফিজুর রাহমান সিদ্দিকী (কুয়াকাটা) এবং মাওলানা নুরুল কাদের শাকেরসহ অন্যান্য ওয়ায়িজিনগণ।

আব্দুল্লাহ আল মাসনূন/ পটিয়া থেকে

আগের সংবাদবিদেশি শ্রমিক কমানোর উদ্যোগে বিপদে সৌদি আরব
পরবর্তি সংবাদচিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন ফখরুল