‘উন্নত বাংলাদেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করা হবে’

ফাতেহ ডেস্ক

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। উন্নত বাংলাদেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করা হবে। বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ১২ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এ ছাড়া ছয়টি বিদ্যুৎকেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না। বরং সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।

তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এর জন্য সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

এইচআর/

আগের সংবাদজয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক
পরবর্তি সংবাদমুন্সী মেহেরুল্লাহ : সুবহে সাদিকের মুয়াজ্জিন