জয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

ফাতেহ ডেস্ক

প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করে।

আটককৃতরা অনলাইনে ভুয়া একাউন্ট খুলে বিগত দিনে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। এবারও একই অপতৎপরতায় লিপ্ত ছিল বলে জানান জয়পুরহাট র‌্যাবের অধিনায়ক আজমল হোসেন।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে তাদের দোষ স্বীকার করলে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমান করেন। আটককৃতরা পৌর এলাকার খনজনপুর এলাকার বাসিন্দা। রাতেই জরিমানার অর্থ প্রদান করে ছাড়া পায় তারা।

এইচআর/

আগের সংবাদকঠিন রোগের চিকিৎসায় সর্বস্বান্ত হচ্ছেন ধর্মীয় পেশাজীবীরা
পরবর্তি সংবাদ‘উন্নত বাংলাদেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করা হবে’