
ফাতেহ ডেস্ক
একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি আদেশ দেবে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে অসাংবিধানিক কিছু হয়নি। দশম জাতীয় সংসদের মেয়াদ থাকার মধ্যে একাদশ সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এর আগে রিটের শুনানি নিয়ে তা খারিজ করেছিল হাইকোর্টের আরেক বেঞ্চ। পরে বর্তমান বেঞ্চে ফের আবেদন করা হয়।
দুপুরে শুনানিতে আদালত বলেছে, নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সরকার গঠন ছাড়া রাষ্ট্র এক মিনিট চলতে পারে না বলেও মন্তব্য করে আদালত।
