
ফাতেহ ডেস্ক
দেশের ৩৩ ভাগ যানবাহন ফিটনেসবিহীন এবং ৫৬ ভাগ যন্ত্রের গতিনিয়ন্ত্রক সিল নেই জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
দুপুরে, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। রিটকারী আইনজীবী তানভীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশের পর এ প্রতিবেদন দাখিল করলো বিআরটিএ।
গত বছরের ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা এড়াতে গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে অন্তত ১৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিআরটিএ-এর চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়।
