
ফাতেহ ডেস্ক
দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে, নির্বাচন ভবনে এ তথ্য জানান, কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
পাঁচ বিভাগের ১৭ জেলার এই উপজেলাগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাইন ২০ ফেব্রুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকছে। ১৮ মার্চ এই উপজেলাগুলোতে ভোটগ্রহণ হবে।
এর আগে, ৪ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৮৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেগুলোতে ভোটগ্রহণ ১০ মার্চ।
