গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফাতেহ ডেস্ক 

গাজীপুরের ইটহাটায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা সবাই কালিয়াকৈরের শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী রাজাবাবু, জনি ও মাহফুজের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। অরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।

এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আগের সংবাদভারতে ভেজাল মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭২
পরবর্তি সংবাদপটুয়াখালীর ট্রলারডুবির ৩৫ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার