ভারতে ভেজাল মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭২

ফাতেহ ডেস্ক 

ভারতের উত্তর প্রদেশ ও উত্তরাখাণ্ডে ভেজাল মদের বিষক্রিয়ায় তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। এরমধ্যে কেবল উত্তর প্রদেশের শাহারানপুর জেলায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। ২৮ জন মারা গেছে উত্তরাখাণ্ডে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় উৎসব ঘিরে শুক্রবার রাতে চোলাই মদ পান করেন গ্রামবাসী। এরপরই বিষক্রিয়ায় প্রাণহানীর ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। এসময় প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২ লাখ আর অসুস্থদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দের তিনি।

এ ঘটনায় ৩০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে মদ তৈরির নিবন্ধন সংশ্লিষ্ট বেশকয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে প্রাদেশিক সরকার।

আগের সংবাদঅবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য দেশ পিছিয়েছে
পরবর্তি সংবাদগাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত