নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই ঘুমালেন স্বামী!

ফাতেহ ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে নিজের স্ত্রীর লাশের পাশেই সারা রাত ঘুমিয়ে কাটালেন বিনোদ ধনসিংহ পওয়ার নামের এক ব্যক্তি।

গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় এ ঘটনা ঘটে।

এরপর সকালে ঘুম থেকে উঠে বিনোদ নিজেই থানায় গিয়ে অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। এ বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিনোদের সঙ্গে তার স্ত্রী প্রিয়াঙ্কার তুমুল ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে হত্যা করে বিনোদ। এরপর সারারাত স্ত্রীর দেহের পাশেই ঘুমান তিনি।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বিনোদ থানায় এসে তার স্ত্রীকে হত্যার কথা জানায়, এবং তিনি আত্মসমর্পণ করেন। বিনোদের স্বীকারোক্তির প্রেক্ষিতে স্ত্রীকে খুন করার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

হত্যার বিষয়ে প্রিয়াঙ্কার আত্মীয়-স্বজন জানায়, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা হত। তারা অভিযোগ করে বলেন, প্রিয়াঙ্কার মা-বাবার কাছে মোটা অঙ্কের পণের দাবি করেছিল বিনোদ। তা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

মাত্র নয় মাস আগে বিনোদ-প্রিয়াঙ্কার বিয়ে হয়। প্রিয়াঙ্কা পেশায় একজ নার্স। আর বিনোদ কুয়ো তৈরির কমিশন এজেন্ট হিসাবে কাজ করত বলে জানা যায়।

আগের সংবাদযুদ্ধাপরাধে সংশ্লিষ্টতা পেলেই উপজেলা নির্বাচনের মনোনয়ন বাতিল
পরবর্তি সংবাদরাখাইনে সেফ জোন গড়ায় আবারও জোর সরকারের