রাখাইনে সেফ জোন গড়ায় আবারও জোর সরকারের

ফাতেহ ডেস্ক নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে সেফ জোন গড়ায় আবারও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব ঢেলে সাজানোর কাজ চলছে। এবার সহযোগিতার জন্য পাশে চাওয়া হবে চীন-ভারত ও আশিয়ানভুক্ত দেশগুলোকে।

নিরাপদ আশ্রয় খোঁজে, ২০১৭ সালে আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসেন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা।

এর ঠিক এক মাসে মাথায় জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে সেইফ জোন গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সে প্রস্তাবে সাড়া দেয়নি নেপিদো, আগ্রহ দেখায়নি আন্তর্জাতিক দাতা সংস্থারাও। দুদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিতেও অনুপস্থিত সেইফ জোনের বিষয়।

এবার নতুন করে সে লক্ষ্যেই এগুচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর প্রস্তাব সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। প্রত্যাবাসন দ্রুত করতে এটিই হচ্ছে ঢাকার নতুন কৌশল।

তবে প্রত্যাবাসন চুক্তি আবারও ঢেলে সাজানো হবে কি-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ উদ্যোগের এই সেমিনারে আন্তর্জাতিক সংস্থা-প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, নিজেরদের অবস্থান থেকে সংকট সমাধানে কাজ করছে তারা। পাশাপাশি চলছে, রাখাইনে গণহত্যায় জড়িতদের জাতীয় ও আন্তর্জাতিক ট্রাইবুন্যালে বিচার নিশ্চিতের প্রস্তুতি।

আগের সংবাদনিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই ঘুমালেন স্বামী!
পরবর্তি সংবাদমার্কিন সাহায্য নিয়ে ধ্বংস হয়েছে ইরাক-আফগানিস্তান!