বাসচাপায় ৩ কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফাতেহ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে স্থানীয়রা জব্দ ও চালককে আটক করেছে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাজাবাবু, জনি ও মাহফুজ।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, সকাল ১০টায় চান্দনা চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নবীনগরের দিকে যাচ্ছিল।

একই সময়ে কোনাবাড়ি থেকে একটি মোটরসাইকেল চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটার কাশেম টেক্সটাইল কারখানা এলাকার সামনে পৌঁছালে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

অপর আরেকজন গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়।

আগের সংবাদমার্কিন সাহায্য নিয়ে ধ্বংস হয়েছে ইরাক-আফগানিস্তান!
পরবর্তি সংবাদহুইল চেয়ারে করে সংসদে এরশাদ